Recipes Category
 
Recipe

ম্যাকারনি সালাদ

উপকরণ : ম্যাকারনি ১ পাউন্ড, সেদ্ধ ডিম ২টি, সেদ্ধ করা মাংস ১ কাপ, আলু সেদ্ধ ১টি, পনির (চিজ) আধা কাপ, মেয়নেজ ২ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, হট সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী : একটি বড় আকারের সসপ্যানে পরিমাণমতো পানিতে ১ চা চামচ লবণ দিয়ে তাতে ম্যাকারনি সেদ্ধ করে পানি ঝরাতে দিন। এবার অন্য একটি ফ্রাইপ্যানে মাখন দিয়ে তাতে পেঁয়াজ, মাংস ও সরিষা বাটা দিয়ে ভেজে নিন। ডিম ও আলু টুকরো করে হালকা ভেজে নিন। একটি বড় পাত্রে সব উপকরণ মিশিয়ে হট সসসহ পরিবেশন করুন।

শ্যায়নাহ্ রেজা ইয়াদিরা
সালাদ

Total Read: 335








Add Comments  
Your Name *
Your Email *
Comments/feedback *
2+2=? *
 
  * Required Field
 

  Advertisement