| Lyrics |
বৃষ্টি তোমাকে ফিরিয়ে দিলাম
আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি
তোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধ্যাটুকু তোমার কাছে
চেয়ে নিলাম।।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙ্গিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন, সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।।
উৎসর্গ: মেঘবালিকা
|