Jokes Category
|
Jokes:
বোকা-বুদ্ধিমান
ক্যাবলার দ্রুত গাছে ওঠা দেখে নিচ থেকে এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, ‘কী রে ক্যাবলা, তুই গাছের ওপর কী করিস?’
ক্যাবলা বলল, ‘আপেল খেতে এসেছি।’ এ কথা শুনে বন্ধুটি হাসতে হাসতে বলল, উঠেছিস আমগাছে আর বলছিস কিনা আপেল খাবি!’ ‘আরে বোকা এতে দাঁত বের করে হাসার কী আছে? আমি তো দুটো আপেল পকেটে নিয়েই গাছে উঠেছি’—ক্যাবলার জবাব। ক্যাবলার দ্রুত গাছে ওঠা দেখে নিচ থেকে এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, ‘কী রে ক্যাবলা, তুই গাছের ওপর কী করিস?’ ক্যাবলা বলল, ‘আপেল খেতে এসেছি।’ এ কথা শুনে বন্ধুটি হাসতে হাসতে বলল, উঠেছিস আমগাছে আর বলছিস কিনা আপেল খাবি!’ ‘আরে বোকা এতে দাঁত বের করে হাসার কী আছে? আমি তো দুটো আপেল পকেটে নিয়েই গাছে উঠেছি’ —ক্যাবলার জবাব। কাক বসেছিল গাছের ডালে। নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল খরগোশ। : কিরে কাক, তুই কী করছিস? : কিছুই না। এমনি বসে আছি। : বেশ মজা তো! আমিও বসে থাকি কিছু না করে? : থাক। হাত-পা গুটিয়ে খরগোশ বসল গাছের গোড়ায়। ঝোপের আড়াল থেকে খেঁকশিয়াল দেখল, খরগোশ বসে আছে চুপচাপ। ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে গিলে ফেলল সে। পুরো ঘটনাটাই কাক দেখল গাছের ডালে বসে এবং ভাবল, খরগোশকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম- কিছু না করে বসে থাকলে চলে কেবল তাদেরই যারা বসে থাকে উপরে। Mamun Japan নতুন চাকরি হারিয়ে এক লোক হঠাৎ অর্থনৈতিক সমস্যায় পড়ল। শেষ টাকা দিয়ে হোটেলে খাওয়ার সময় মনে মনে একটা ফন্দি আঁটল। সিনেমায় যেভাবে অপহরণ করে মুক্তিপণের টাকা পাওয়া যায়, সেভাবে কিছু একটা তাকে করতে হবে। যেই ভাবা সেই কাজ। হোটেল থেকে বেরিয়ে সে চলে গেল বাচ্চাদের খেলার মাঠে। সেখান থেকে একটি ছেলেকে ধরে নিজের বাসায় নিয়ে গেল। এরপর একটি চিঠি লিখল বাচ্চার বাবার উদ্দেশে, ‘১০ লাখ টাকা নিয়ে খেলার মাঠে আসুন। না হলে আপনার বাচ্চা ফেরত পাবেন না।’ এরপর তার মাথায় এল, চিঠিটা কি বাচ্চার বাবার কাছে পৌঁছাবে? অনেক ভেবেচিন্তে শেষে চিঠি ছেলেটার হাতে দিয়ে বললেন, ‘এটা তুমি তোমার বাবাকে দেবে।’ এরপর ছেলেকে তিনি তার বাসায় পৌঁছে দিয়ে এলেন। |
|
|
|
||