Horoscopes
 
Horoscope
Pisces
মীন (Pisces)
১৯শে ফেব্রুয়ারী - ২০শে মার্চ

05-09-2010
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।


04-09-2010
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে।


03-09-2010
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): তথ্য বিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।


02-09-2010
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।


01-09-2010
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।


31-08-2010
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।


30-08-2010
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।