News Category
News Archives
|
Bangla News
আমার বিচার কেউ করতে পারবে না : এরশাদ2010-08-30 17:10:53
সপ্তম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আমার বিচার কেউ করতে পারবে না।
রোববার দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকের পর রাতে রংপুর ফিরে শহরতলীর বাসভবন পল্লী নিবাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। এরশাদ বলেন, "যারা আমার বিচার চায় তাদের মস্তিস্ক বিকৃত হয়েছে। তারা হাইকোর্টের রায় পড়ে নাই। "রায়ে আমার ক্ষমতায় থাকাকালের সব ভালো কাজের বৈধতা দেওয়া হয়েছে। বাকি কর্মকাণ্ড মার্জনা করে দেওয়া হয়েছে। তাই আমার বিচার কেউ করতে পারবে না।" তিনি আরো বলেন, "যারা ভাবছে এরশাদের ফাঁসি হবে তাদের মনোবাসনা কোনো দিনই পূরণ হবে না।" হাইকোর্ট গত ২৬ অগাস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে। সেইসঙ্গে এইচ এম এরশাদের সামরিক শাসনকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে আদালত। সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর এ রায় দেয় হাইকোর্ট। ওই রায়ú ... [বিস্তারিত]
|
|